বাণিজ্য ডেস্ক :
নতুন কিংবা পুরাতন কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন। এমন কথা জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার (বিটিআরসি)।
রোববার (৬ নভেম্বর) বিটিআরসির কার্যালয়ে কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান।
গ্রামীণফোনের পুরোনা সিম যেগুলো ৪৫০ দিনের বেশি দিন যাবত অব্যবহৃত রয়েছে, সেগুলো বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি।
এর আগে ৩০ জুন কল ড্রপ এবং নিম্নমানের সেবার কারণে গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি। পরবর্তীতে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আংশিক কমিয়ে পুরাতন অব্যবহৃত সিম বিক্রির অনুমোদন দেয়া হয়।
নতুন সিদ্ধান্তের ফলে গ্রামীণফোন এখন থেকে নতুন বা পুরাতন কোনো সিমই বিক্রি করতে পারবে না।
