হোম ফিচার গৃহবধূকে ধর্ষণের চেষ্টা। শিলের আঘাতে মৃত্যু!

 

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করায় গৃহবধূর শিলের আঘাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, শুক্রবার রাত ১১ টায় নীলগঞ্জ মোড় এলাকার গৃহবধূ তাসলিমার রুমে আমিনুল ইসলাম প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। তখন তাসলিমা তার হাতের কাছে থাকা পাথরের শিল দিয়ে আমিনুলকে মাথায় আঘাত করে। এতে আমিনুল মাটিয়ে লুটিয়ে পরে। তখন গৃহবধূ তাসলিমা ভয় পেয়ে থানা পুলিশকে ঘটনা জানান।

সংবাদ পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোখলেছুর রহমান এবং পুলিশ পরিদর্শক তদন্ত কাজী মাহফুজ হাসানের নেতৃত্বে একদল পুলিশ গুরুতর আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভালুকা এলাকায় এম্বুলেন্সে ভোর ৪ টার দিকে আমিনুল মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ওই নারী থানায় আটক আছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন