হোম অন্যান্যসারাদেশ গলাচিপা কেন্দ্রিয় মসজিদের ইমামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

গলাচিপা পৌরসভার কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব এবং হেলিপ্যাড মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা,ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মো. অলিউল্লাহ সোমবার রাত্র ৮টা ১০ মিনিটে নিজ বাসভবনে হার্টের অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”। মৃত্যু কালে তাঁর বয়স ছিল আনুমানিক ৬৬ বছর।

তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলা বিভিন্ন ইলামিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু.সাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, কেন্দ্রিয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী রব সিকদার গভীর শোক প্রকাশ করেন।

মরহুম ২পুত্র ৪ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাযায় কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহনে সকাল ৮টায় এবং দ্বিতীয় জানাযা পটুয়াখালী জেলার জৈনকাঠি গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।পরে তাঁর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন