হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে কোভিড- ১৯ রেসপন্স টিম অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী নগর পালকি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আজ ২০ জুলাই বুধবার বিকেল ৫ টায় উপজেলা পর্যায়ে কোভিড- ১৯ রেসপন্স টিম অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফের সার্বিক সহযোগীতায় ভলান্টিয়ার অপরচুনিটিস ও সাজিদা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে কোভিড- ১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা- বার্তা যোগাযোগ জোরদারকরণ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড- ১৯ থেকে বাঁচার সচেতনতার কোন বিকল্প নেই। কোভিট- ১৯ এর টিকার ৩য় ধাপ শহরের মত গ্রামের প্রায় অনেক মানুষই গ্রহণ করেছে। টিকা গ্রহণ করলেই যে করোনা রোগ আর হবেনা এমনটা নয়। টিকা গ্রহণ করার পরও সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। দেশে আবার করোনার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনাকে ভয় নয়, প্রতিরোধ করতে হবে।

এতে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক সহ ভলান্টিয়ার অপরচুনিটিস এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন