হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস :

কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করি, নারী আন্দোলনকে অগ্রসর করি”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক পক্ষ’২০২১ উপলক্ষে মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শামিম খান, মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা শাহিদা হক, শিল্পী দাস প্রমুখ।

বক্তারা বলেন- এই কঠিন পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম, নির্যাতন প্রতিরোধ কার্যক্রম একদিনের জন্যও থেমে থাকে নি। নানা কৌশল অবলম্বন করে কর্মসূচি পালন করা হয়েছে। সকল শ্রেণীর সদস্য ও ব্যক্তি নানাভাবে সাহায্য করেছেন, এজন্য সকলকে ধন্যবাদ জানাই। এভাবেই আমরা সাংগঠনিক পক্ষসহ সকল কর্মসূচি সফল করতে চাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন