কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া পৌরসভায় ওয়াটার এন্ড স্যানিটেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন ও সিমাভি’র সহযোগীতায় বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, নারী প্যানেল মেয়র ফারহানা হোসেন, কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম, সন্ধ্যারানী বর্মন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, দীতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, হিসাব রক্ষক ইমরুল হোসেন, সমাজ সেবক মাহফুজুর রহমানসহ এনজিও কর্মকর্তাগণ।
সভায়, বক্তারা পৌর নাগরিকদের নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেছেন।
