কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক প্রতিবন্ধী ভিক্ষুক মহিলা মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার সংলগ্ন কলেজ মোড় এলাকায়।
ট্রাকের চাপায় মারাত্মক আহত প্রতিবন্দী ভিক্ষুক সাবিনা খাতুন (৪৮) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাবিনা খাতুন উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত বদিয়ার রহমানের স্ত্রী। তিনি আলাউদ্দীন সরদার ও প্রতিবন্দী মাতা ফুলজান বেগমের মেয়ে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, প্রতিবন্দী সাবিনা খাতুন রাস্তা পার হওয়ার সময় অল্পগতির চলন্ত ট্রাকের (সাতক্ষীরা-ট-১১-০১৯১) পিছনের চাকায় দুই পা চাপা পড়ে পায়ে,মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন।
স্থানীয়রা সাথে সাথে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
আরো জানা যায়, এলাকাবাসী ট্রাক সহ গাড়ীর চালককে(ড্রাইভার) আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রেখেছেন।
