হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২১ ‘র উদ্বোধন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২১’ র উদ্বোধন করা হয়েছে। ‘মুজিব বর্ষে শপথ করি,দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(৪ নভেম্বর) সকাল ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল ওহাব বিশ্বাস।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেযর মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ওবায়দুল্যা, লিডার শরিফুল ইসলামসহ স্টেশনের সকল সদস্যবৃন্দ।

এর আগে কার্যালয়ের সামনে যশোর- সাতক্ষীরা মহাসড়কে র‌্যালিটি প্রদক্ষিন করে ফায়ার সার্ভিস স্টেশনে এসে শেষ হয়। উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২১ উপলক্ষ্যে উপজেলা ব্যাপি মানুষের সচেতনতায় প্রচার- প্রচারনা ও মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন