হোম ফিচার কলারোয়ায় আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় আ’লীগের উদ্যোগে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে পৌর সভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আ’লীগ নেতা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, ইতি খাতুন, আকিমুদ্দীন আকি, মেজবাউদ্দীন নিলু, মহিলা আ”লীগ নেত্রী রহিমা বেগম কাজল, স্বেচ্ছা সেবক লীগ নেতা আসিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা আব্দুস সালাম, সাঈদ খান খোকন, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন