হোম অন্যান্যসারাদেশ এগারসিন্দুর প্রভাতি ট্রেনের ইঞ্জিন বিকল। ময়মনসিংহ- ভৈরব রুটে ট্রেন চলাচল ৩ ঘন্টা বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুর স্টেশনের আউটডোরে গাজিরচর মাইলবাদশা নামক স্থানে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এ রুটে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আজ সোমবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। ৩ ঘন্টা পর বেলা ১ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতি এক্সপ্রেস ট্রেন বাজিতপুর স্টেশনে প্রবেশের সময় আউটডোর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে করে ময়মনসিংহ- ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটিকে টেনে পেছনের কুলিয়ারচর স্টেশনে নিয়ে ইঞ্জিন ঠিক করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন