নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া ২রা নভেম্বর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিদ্রেহীপ্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম নির্বাচনী ইশতেহার দিয়েছেন।
রবিবার ( ৩১অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে জনগনের কাছে ভোট চাইলেন। নির্বাচীত হলে আগামী ৫ বছরে পৌরবাসীকে উন্নয়নের ২১দফা সেবা প্রদান করবেন বলে মেয়র তার লিখিত বক্তব্যে তুলে ধরেন।
ইস্তেহারে পৌরবাসীর বিদ্দ্যমান নানা নাগরিকসেবা ডিজিটালাইজ, পর্যাপ্ত রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্ণান ও সংস্কারের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের কথা বলা হয়।
উল্লেখ করা হয়, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের। ড্রেনেজ ব্যবস্থার উন্নত করনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেয়া। শিশুদের মানুসিক বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা। পৌর এলাকার নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন।
বিভিন্ন সরকারি বরাদ্দ্যের সুষম ও সর্বচ্চ্য ব্যবহারের মধ্যদিয়ে পৌরসভার সামগ্রিক উন্নয়নসহ ২১দফার এ নির্বাচনী ইশতেহার দেয়া হয়। ইশতেহার অনুষ্ঠানে আওয়ামী লীগ বিদ্রেহী প্রার্থীর কর্মি সমর্থকগন উপস্থিত ছিলেন।
