হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে জমিজমা দখল নিয়ে ধানসহ বিভিন্ন মালামাল লুটপাট মারপিটে আহত এক গৃহবধু

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে জমিজমা জবর দখল নিয়ে প্রতিপক্ষ কর্তৃক এক গৃহবধুকে মারপিট করে বাড়িতে থাকা ধান ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়াগেছে। সোমবার বিকালে এঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে।

এঘটনায় থানায় লিখিত অভিযোগে ও সরজমিনে ঘুরে আশেপাশের একাধিক ব্যক্তি সহ ক্ষতিগ্রসস্থ পরিবারের সাথে কথা বললে তারা জানান কাদাকাটি গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী সুমি পারভীনের সাথে একই গ্রামের মৃতঃ মকিমউদ্দীন বেগের পুত্র মইনুর বেগের সাথে জমাজমি ভাগাভাগি নিয়ে পূর্ব শত্রুতা সৃষ্টি করিয়া দীর্ঘদিন হতে বিভিন্ন ভাবে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করে আসছিল। জমি ছেড়ে দিতে প্রায় সময় অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারধর করার জন্য উদ্যত হয় ও জীবন নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

এক পর্যায়ে ঘটনার দিন বিকালে মইনুর বেগের নেতৃত্বে তার বিভিন্ন জায়গার আত্মীয় স্বজন কাদাকাটি গ্রামের মৃতঃ মকিমউদ্দীন বেগের ছেলে আইনুল বেগ, মৃত নুর ইসলাম বেগের পুত্র হাফিজুর ইসলাম, তালা থানার হরিহরনগর গ্রামের খোরশেদ গাজীর স্ত্রী সাবুদা খাতুন, মুড়–গাছা গ্রামের মনজিলা খাতুন, সাতক্ষীরার জোরদিয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী বেবী পারভীন, পাইকগাছা শ্রীকন্ঠপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী শুকমনি, বাহাদুরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন, কাদাকাটি গ্রামের মৃত নুর ইসলাম বেগের স্ত্রী খালেদা বেগম, আইনুল বেগের স্ত্রী জাবেদা খাতুন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিজায়গা দখল নিতে তাদের বশত বাড়ীতে অনাধিকার প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় গৃহবধু সুমি খাতুন প্রতিবাদ করলে তারা তার উপরে আক্রমন করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে।

গৃহবধুকে দুই দিক থেকে গলায় গামছা পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করার চেষ্টা করে। তাছাড়া অশৎ উদ্দেশ্যে তার পরনের কাপড় চোপড় ছিড়ে ছুটে খুলে ফেলে শ্লীতাহীণতা ঘটায়। তার গলায় থাকা ৩৪ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ২ হাজার টাকা নোকেয়া বাটন মোবাইল ফোনসহ নগদ ৫৭০ টাকা ছিনিয়ে নেয়। বাড়িতে থাকা বøকের ৪৫ হাজার টাকার ধান লুটপাট করা সহ বাড়ীর প্রয়োজনীয় ২০ হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর করিয়া ক্ষতিসাধন করে। আহত গৃহবধু সুমি পারভীনকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আহত গৃহবধু বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম পিপিএম এর নির্দেশে ধানা সেকেন্ড অফিসার এস আই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে ঘটনাটি তদন্ত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন