তাজমুল, ঝিকরগাছা :
আজ বাঙালি এক অপার আনন্দের দিন ১৭ই মার্চ । ১৯২০সালের এই দিনে রাত ৮টার দিকে মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন ইতিহাসের মহানায়ক; বাঙালি ও বাংলাদেশের মহান মুক্তিদাতা মহান পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ জাতি আনন্দ-বেদনায় উদযাপন করছে বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের ৪নং নায়ড়া ওয়ার্ডে ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন এর পক্ষ থেকে কেক কেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কাজল ইসলাম মেম্বার ৪নং ওয়ার্ড, মোঃ ইদ্রিস আলী সভাপতি নায়ড়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ মতিয়ার রহমান প্রবীন আওয়ামী লীগ নেতা,কওছার আলী, আলিম হোসেন সভাপতি ৪নং ওয়ার্ড যুবলীগ, আরিফুল ইসলাম, মতিয়ার রহমান, আব্দুর রউফ,আরাফাত হোসেন, খোঃ উজ্জ্বল হোসেন, ছাত্রনেতা ইছানুর রহমান, আল-আমীন, মেহেদী হাসান জিকো সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ তাজমুল হোসেন ।
