নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সকলের প্রিয় গণমানুষের নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসকের অফিস কক্ষে গিয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহ-সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হাফিজুল আল-মাহমুদ রিটু, সাতক্ষীরা সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক শফিউল আলম, কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ অলিউর রহমান, তালা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল্লাহসহ জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ।
