নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার একটি পুকুর থেকে ১০বছর বয়সী এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
তবে নিহতের পরিবারের দাবী সে মানসিক ভারসাম্যহীন এবং তিনদিন ধরে নিখোঁজ ছিল। নিহত শিশুর নাম রসুল গাজী (১০)। সে উপজেলার আটারই গ্রামের হালিম গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর ঘোসনগরের পুকুরে ভাশমান লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় ।পুলিশ ঘটনাস্থাল থেকে শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পিতা হালিম গাজী জানায়, তার শিশু বাচ্চাটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে প্রায় সময় বাড়িতে আটকে রাখা হত। গত মঙ্গলবার থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোন উপায় না দেখে অবশেষে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনাস্থল থেকে শিশুর মরাদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।
