হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় আমবাগান থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় আমবাগান থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় সামির হোসেন (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থী ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি আমবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

সামির হোসেন ওই গ্রামের মারুফ হোসেনের পুত্র। সে চলমান দাখিল পরীক্ষার্থী এবং সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি আম বাগানে সকলের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সামির হোসেন। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি এইচএম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন