হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা 
শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার (৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিমাড়ি ইউপি সাবেক চেয়ারম্যান গাজী আনিছুর জামান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা প্রমুখ। এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের এবং সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ মসজিদে পেশ ইমাম মুফতী আলহাজ্ব মোঃ আব্দুল খালেক।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন