মালয়েশিয়া থেকে বাপ্পি দাস :
স্থানীয় সময় রোবারার সকাল ৯ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ার নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার। মালয়েশিয়া সরকারের করোনা পরিস্থিতি মোকাবিলা বিভিন্ন বিধিনিষেধ থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।
আলোচনা সভার সভাপত্বিত করেন রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রাধন রুহুল আমিন।
আলোচনার শুরুতে কোরআন তিলাওয়াত ও পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বড় পর্দায় ভিডিও চরিত্রের মাধ্যমে দেখানো হয়।
পরে রাষ্ট্র প্রতির বাণী পাঠ করেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর ও প্রাধান মন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোস্তাক আহমেদ, শ্রম শাখার কাউন্সিলর( ২)মোহাম্মদ হেদায়েতুল মন্ডল, পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মোহাম্মদ মশিউর রহমান তালুকদার, বানিজ্য শাখার কাউন্সিলর মোহাম্মদ রাজিবুল আহসান সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ গোলাম সারোয়ার বলেন সরকার এই দিনটিকে ঐতিহাসিক ৭ মার্চ দিবস হিসেবে ঘোষণা করেছে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসাবে মানে জাতি। দূতাবাস প্রাধান তার বক্তব্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ সনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরো বলেন মালয়েশিয়া বসবাসরত ১০ লক্ষ প্রবাসীদের সকল ধরনের ডিজিটাল সেবা এ বছরের মধ্যে নিশ্চিত করবে বলে কথা দেন। গোলাম সারোয়ার বলেন আমারা পোস্ট লাজুর মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট ঘরে পৌছে দিতে প্রস্তুত তবে পোস্ট লাজুর নিজস্ব কিছু কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে সব কিছু প্রস্তুত হলে অল্প দিনের মাধো পোস্ট লাজুতে পাসপোর্ট পোঁছে দেওয়ার কাজ শুরু হবে।
s
