মাগুরা অফিস :
মাগুরার শহরতলীর পারনান্দুয়ালী এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা সাকিউল আজম,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকী ইমাম,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের গণি মোহন প্রমুখ ।
আয়োজকরা জানান, ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় মাগুরা পারনান্দুয়ালী এলাকায় ৪৩ শতক জমির উপর ৪ তলা বিশিষ্ট এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হবে। নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭৯ লক্ষ ১৫ হাজার ৬২৪ টাকা। এটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ।
s
