হোম জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় ২ বাসের সংঘর্ষে আহত ১৫

জাতীয় ডেস্ক :

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, দুপুরে শশই এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১৫ যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হলেও এর চালকরা পালিয়ে গেছে। এ সময় মহাসড়কে অন্তত ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন