ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আট্টাকী হেলিপ্যাড মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমারেশ রায় চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা, সহ-সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুরুজ্জামান মনি। সম্মেলনঅনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম শরিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ শওকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসিম দেবনাথ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সর্বসম্মতিক্রমে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মো. ইউসুব সরদার ও সাধারন সম্পাদক পদে শেখ আব্দুল ওয়াদুদ কে নির্বাচিত করা হয়েছে। এসময় আওয়ামী লীগ নেতা নির্মল দাশ, ফকির দাউদ হায়দার বাবু, এস এম জুলফিকার আলী জুয়েল সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
