ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শৈলেন আঁশ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মানসা শাপলা ক্রীড়া চক্রের আয়োজনে ও বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাবলু আঁশের সার্বিক সহযোগিতায় ২য় তম শৈলেন আঁশ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোমবার রাত ৯টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আলতাফ হোসেন টিপু।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সরকারী বয়রা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কওসার আলী ফকির, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাবলু আঁশ, সমাজসেবক আতিয়ার রহমান মোড়ল, এসএমসির সদস্য মনিরুল ইসলাম মোড়ল, রফিকুল ইসলাম, আশরাফ শেখ, কাজদিয়া বাজার কমিটির সভাপতি মো. জুলফিকার আলী, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ সিরাজুল ইসলাম, সমাজসেবক মো. লিয়াকত শেখ, বাচ্চু মোড়ল, কামাল হোসেন সহ গনমাধ্যমকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
