হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন আহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে সিংগাতী এলাকায় ইউপি নির্বাচন পরবর্তী সময়ে প্রতিপক্ষের হামলায় শেখ জাহাঙ্গির হোসেন (৫০) নামের বিজয়ী দলের এক সমর্থক গুরুত্বর আহত হয়েছে। আহত ব্যাক্তি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহতের পরিবার জানায়, নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিংগাতী এলাকায় প্রতিপক্ষের একটি গ্রæপের কয়েকজন মিলিত হয়ে তাকে মারপিট করে আহত করে। আহত জাহাঙ্গির হোসেন সিংগাতী গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন