হোম ফিচার ফকিরহাটে নলধা-মৌভোগ ইউপির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারন সদস্যদের অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল ৫টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা দিয়েবরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। নবনির্বাচিত চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার।

উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফকির দাউদ হায়দার বাবুর পরিচালনায় এসময়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নেতা জয়ন্ত দাশ সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন