হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের বেতাগায় সহিংস চরমপন্থার বিরুদ্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে সহিংস চরমপন্থার বিরুদ্ধে সহনশীলতা বৃদ্ধি বিষয়ক গণসচেতনতা মুলক এ্যাডভোকেসি সভা সোমবার সকাল ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রক্টের বিল্ডিং রেসিলিয়েল এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম (ব্রেভ)এর আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার উপজেলা সমন্বয়কারী জামিলা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সম্মানিত অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক মোঃ নাজমুল হুদা মিনা।

সংস্থার ইউনিয়ন সমন্বয়কারী সাধন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা রাফেজা বেগম, কামরুন্নাহার নীপা, দিপিকা রানী দাশ, ইউপি সদস্য পরিমল দাশ, অজয় কুমার বিশ্বাস, আসাদুজ্জামান তুহিন, লুৎফর শিকারী (কালা), মাসুদ রানা আরিফ, অসিত দেবনাথ বাদল, শিক্ষক ইকরাম হোসেন বকুল, মোঃ নাজমুল হুদা, দেবপ্রসাদ হালদার, নারী নেত্রী মল্লিকা রানী দাশ প্রমুখ।

এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ইমাম পুরোহিত সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন