হোম রাজনীতি পিছিয়ে গেল আওয়ামী লীগের শনিবারের সমাবেশ

রাজনীতি ডেস্ক:

অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠে শনিবারের (৭ অক্টোবর) জনসমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন পূর্বঘোষিত সমাবেশটি স্থগিত করা হয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইয়িলিয়াম প্রলয় সমাদ্দারের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত সমাবেশটি আগামী ১৪ অক্টোবর (শনিবার) বেলা ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন