হোম অন্যান্যসারাদেশ নড়াইলে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

নড়াইল অফিস :

নড়াইলে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবে সময়ের আলোর ৩য় বর্ষ পালন উপলক্ষে আলোচনাসভা ও কেক কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের আলোর নড়াইল জেলা প্রতিনিধি মোস্তফা কামাল।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আন্জুমান আরা ,জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা,সাধারন সম্পাদক এড আজিজুল ইসলাম,সাংবাদিক ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জামিসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রবীর কুমার রায় দৈনিক সময়ের আলোর ক্রমবর্ধমান বিষয় তুলে ধরে সার্বিক উন্নিতি কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন