হোম অন্যান্যসারাদেশ নড়াইলের কালিয়ায় এক কেজি গাঁজা সহ যুবক আটক

নড়াইল অফিস :

কালিয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক গাঁজা ব্যবসাযীকে আটক করেছে পুলিশ।

সোমবার ২৩মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের বয়েজ ক্লাব এলাকা হতে ১কেজি গাঁজা সহ ওই যুবক এই ব্যবসাযীকে আটক করে কালিয়া থানার। সেকেন্ড অফিসার এনামুল হক ও এ এস আই তুহিনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে অংশ গ্রহন করেন। আটককৃত আসামী উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মৃত:হেমায়েত খানের ছেলে মোঃ নুর ইসলাম খান।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজা বিক্রয়ের সংবাদ জানতে পেরে এই অভিযান পরিচালনা করা হয়। এবং এক কেজি গাঁজাসহ নুর ইসলাম খান নামের এই গাজা ব্যবসায়ী কে আটক করে। ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । মামলা নম্বর ১০।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন