হোম আন্তর্জাতিক দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আরও এক পাকিস্তানির মৃত্যু

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আরও এক পাকিস্তানির মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতির মধ্যে দুবাইয়ে আকাশপথে বাধা দেওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আরও এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে দুবাইয়ে আকাশপথে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় সেটির ধ্বংসাবশেষ নিচে থাকা একটি গাড়ির ওপর পড়ে। এতে ওই পাকিস্তানি গাড়িচালক নিহত হন। গত কয়েক দিনের মধ্যে দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে এ নিয়ে দ্বিতীয় কোনও পাকিস্তানি নাগরিকের প্রাণহানি ঘটলো।

২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হচ্ছে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোও। এই সংঘাতের প্রভাবে দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এখন পর্যন্ত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তান ছাড়াও নেপাল ও বাংলাদেশের একজন করে নাগরিক রয়েছেন।

সূত্র: এপি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন