নড়াইল অফিস :
দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শ্লোগানে নড়াইল জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনাসভা, যুব ঋণের চেক, সনদ ও শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।
আজ ১ নভেম্বর (সোমবার) সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুর রহমান. জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সুবাস চন্দ্র বোস.পৌর মেয়র আনজুমান আরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান.সহকারি পরিচালক এ এম সাইফুল আনাম কোডিনেটর মো. জাকাত আলী প্রমুখ।
