নিজস্ব প্রতিনিধি :
প্রায় এক যুগ পর সাতক্ষীরার তালা উপজেলায় কৃষকলীগের ত্রি- বার্ষিক সস্মেলন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে পাটকেলঘাটার ফুটবল ময়দানে তালা উপজেলা কৃষকলীগের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্দ্রজিৎ সাধুর সঞ্চলানায় সস্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা -১আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ও কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ”লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র,জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা আ”লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা আ”লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মুরশিদা পারভীন পাপড়ি, জেলা কৃষকলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হালিমা রহমান, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মনজুর হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মাহফুজা সুলতানা রুবি, তালা উপজেলা আ”লীগের সহ সভাপতি এড শেখ আব্দুস সামাদ, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই প্রমূখ।
এসময় বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষকলীগ সর্বদা কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে গেছে। অতীত থেকে শুরু করে দলের দুঃ সময়ে মাঠে ছিল কৃষকলীগ। বঙ্গবন্ধুর ডাকে সেদিন বাংলার সাড়ে সাত কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল । মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষের শহীদ ও ২ লক্ষ নারীর ইজ্জতে বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ বিশ্ব নেতা হত। কিন্তু এক শ্রেনীর মানুষ বঙ্গবন্ধু ভাব সূর্তি নষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার মাটিতে তাদের কোন স্থান হবেনা বলে হুশিয়ারি দেন তারা । সবশেষে তারা সরকারের কৃষিখাতে উন্নয়ন সহ সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।
