নিজস্ব প্রতিনিধি :
তালার খলিষখালীতে নবাগত চেয়ারম্যান অধ্যাপক সাব্বীর হোসনের বিজয়ী মিছিল ও শোভা যাত্রা অনুষ্ঠিত।মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে খলিষখালী বাজার থেকে বের হয়ে হয়ে ইউনিয়নের ৩৩টি গ্রাম প্রদক্ষিণ শেষে দলুয়া বাজারে পথ সভা অনুষ্ঠিত হয়।
শোভযাত্রায় উপস্থিত ছিলেন, খলিষখালী ইউনিয়ন আ”লীগ সহ-সভাপতি কামরুল সরদার, যুগ্ম-সম্পাদক সরদার শরিফুল ইসলাম, প্রবীর মল্লিক, কোষাধ্যক্ষ গৌতম ঘটক, যুবলীগ নেতা সুজিত হোড়, গোলাম মোস্তাফা, ওয়ার্কাস পাটি সভাপতি সুফল আইচ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান, যুব মৈত্রী নেতা ধ্রুব সরকার, মাধব দত্ত, আনন্দ সরকার, নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম দে, সবুজ সরদার সহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।
এ সময় তিনি নবাগত চেয়ারম্যান সাব্বীর হোসনে দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়া ও জনগনের শতভাগ সেবা নিশ্চিত করার ঘোষনা দেন ।
উল্লেখ্য : ২০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে হাতুড়ি প্রতীকের প্রার্থী অধ্যাপক সাব্বীর হোসেন ৬১৮৫ভোট ও নৌকা মার্কার প্রার্থী মোজাফফর রহমান ৬১৭৫ ভোট। মোট ১০ ভোটের ব্যাবধানে জয় লাভ করেন সাব্বীর হোসেন ।
