হোম ফিচার ঝিনাইদহের কালীগঞ্জে যশোর – কুষ্ঠিয়া মহাসড়কের বেহাল দশা, ঝুকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন

শিপলু জামান, ঝিনাইদহ :

দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের সড়কপথে যোগাযোগের প্রধান মাধ্যম মহাসড়ক বেহাল দশায় পরিনত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের চলচলে অনুপযোগি হয়ে উঠেছে কালীগঞ্জ – যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ৫২ কিলোমিটার অংশ। মহাসড়কটির অধিকাংশ স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুকি নিয়ে হেলে দুলে চলছে ছোটবড় যানবাহন ।

বুধবার সকালে স্বরজমিনে দেখা গেছে , ঝিনাইদহ-যশোর কালীগঞ্জ সড়কের পিরোজপুর, বারোবাজার, কেয়াবাগান, কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড, নিমতলা বাসস্ট্যান্ড,সদর উপজেলার বিষয়খালী, চুটলিয়া মোড়, লাউদিয়া, মুজিব চত্বর এবং ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা, ভাটই বাজার, দুধসর, বড়দাহ চাঁদপুর, গাড়াগঞ্জ, শেখপাড়াসহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। এতে সড়কের বিভিন্ন জায়গায় প্রতিদিনই যানজটের পাশাপাশি হচ্ছে ছোট-বড় দুর্ঘটনা। গর্তে পড়ে নষ্ট হচ্ছে যানবাহন। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা।

সড়ক বিভাগ মাঝেমধ্যে খানাখন্দে ইট ও বালি ফেলে প্রাথমিক সংস্কার করলেও কয়েক দিন পরই তা আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আবদুস সবুর নামে এক ট্রাক চালক বলেন, রাস্তা খুব খারাপ।

রাস্তায় গাড়ি চালানো খুব কষ্ট। কুষ্টিয়া থেকে কালীগঞ্জের বারোবাজার পর্যন্ত সড়কের সব স্থানে বড় বড় গর্তে পরিনত হয়েছে। যেভাবে সড়ক ভাঙছে তাতে গাড়ি চালানো খুব কষ্ট। ভাঙার কারণে অনেক সময় গাড়ি ভেঙেচুরে পড়ে থাকে। যে কারণে রাস্তায় জ্যাম বেধেই থাকে।’

কালীগঞ্জ থেকে ঝিনাইদহ পর্যন্ত পৌছাতে প্রায় ১ ঘণ্টা সময় লাগছে। ইতঃপূর্বে রাস্তা ভাল থাকার সময় ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতো। ক,দিন আগে কালীগঞ্জ পোষ্ট অফিসের সামনে ১০চাকার টাটা ট্রাক রাস্তার খাদেপদে সড়কের উপরে উল্টে যায়।পিচ উঠে খোয়া বের হয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সড়ক বেহালের কারণে যানবাহন চলে হেলেদুলে। গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এ মহাসড়ক দিয়ে দিন রাত সর্বসময় যানবাহন চলাচল করে থাকে। দেশের প্রতিটি জেলায় চলাচলেরর একমাত্র ভরসা এ সড়ক। এক বছরের বেশি সময় ধরে মহাসড়কের বেহাল দশা। ছোটবড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

প্রতিদিন সড়কটি দিয়ে বাস, ট্রাক, মিনিবাস, পিকআপ, মহিন্দ্র, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান, ট্রলি ও মোটর সাইকেলসহ সব ধরনের যাবাহন চলাচল করে। সড়ক নষ্টের কারণে প্রায় যানজট লেগে থাকে। অনেক গাড়ি বিকল হয়ে সড়কের উপরে পড়ে থাকে। গাড়ির যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ হয়।মহাসড়কটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পথচারী আলী হোসেন জানান, যশোর ঝিনাইদহ ও কুষ্টিয়া সড়কে বাসের যাত্রী বোঝায় নিয়ে চলাচল করা খুবই দুরাহ হয়ে পড়েছে। অপরদিকে যানবাহনের ট্রায়ার অনেক বেশি ক্ষতি হচ্ছে ও তেল বেশি লাগছে ।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া ও কালীগঞ্জ ঝিনাইদহ-যশোর সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয়ে কাজগপত্র পাঠানো হয়েছে। এ ছাড়া প্রতিনিয়ত মেরামতের কাজ চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন