হোম অন্যান্যসারাদেশ জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণ পদক পেলেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলা সাতক্ষীরার প্রত্যন্ত এলাকার সফল নারী চন্দ্রিকা ব্যানার্জী পেল জাতীয় পল্লী উন্নয়ন পদক ২০১৩ (স্বর্ণপদকসহ সম্মননাপত্র)।

৩১ অক্টোবর রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) আগারগাঁও ঢাকায় প্রধান অতিথি হিসাবে স্বর্ণপদক সহ সম্মননাপত্র তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে ২০১২ হতে ২০১৮ পর্যন্ত জাতীয় পল্লী উন্নয়ন পদক বিতরন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন পদক ২০১৩ সালের পল্লী উন্নয়নে সফল নেতৃত্ব শ্রেণিতে চন্দ্রিকা ব্যানার্জীকে জাতীয় পল্লী উন্নয়ন স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনস্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন স্মরনিকা ‘সাফল্যের গৌরব গাথা’ এর মোড়ক উন্মোচন করা হয় এবং বিআরডিবির কার্যক্রম ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন