হোম ফিচার গুম-খুনের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের অধীনে স্বাধীন কমিশন চান ফখরুল

রাজনীতি ডেস্ক :

গুম, খুন ও নির্যাতনের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের অধীনে স্বাধীন কমিশনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় ক্ষমতাসীনদের বিচার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের মানববন্ধনে এ কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, প্রতিটি নিখোঁজ সদস্যদের সন্ধান না দিলে কঠোর আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে।

মানববন্ধনে বিএনপি মহাসচিব বলেন, ভয় দেখিয়ে গুম-নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে সরকার। প্রতিটি অন্যায়ের জন্য বিচারের মুখোমুখি হতে। জনগণের সরকার প্রতিষ্ঠায় ক্ষমতাসীনদের হটাতে সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান (হাইকমিশনার) এখানে এসেছিলেন, তিনি পরিস্কার ভাষায় বলে গেছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুমের অভিযোগ আছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমরাও আজকে এ গুম দিবসে গুম পরিবারের সঙ্গে একাত্ম হয়ে দাবি করছি, ঘোষণা করছি যে, আপনারা (সরকার) এখানে জাতিসংঘের অধীনে অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় ওই সব সরকারপ্রধান যারা অতীতে গুম করেছে তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে গুম হওয়া পরিবার যারা এসেছে এখানে তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। একটা কথা পরিস্কার করে বলতে চাই, তোমরা একা নাও, তোমাদের সঙ্গে সারা বাংলাদেশের মানুষ আছে, তোমাদের জন্য সারা বাংলাদেশের মানুষ লড়াই করবে।

কেউ হারিয়েছেন বাবা, কেউবা স্বামী, আবার কউ হারিয়েছেন সন্তান। এমন স্বজনহারা মানুষের ভিড় ছিল নয়াপল্টনে আয়োজিত মানববন্ধনে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে মহানগর বিএনপি। যেখানে নিখোঁজ স্বজনদের ফিরেয়ে দিতে আকুতি ছিল পরিবারের সদস্যের।

এ সময় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনদের নির্দেশেই বিরোধী নেতাকর্মীদের গুম করা হয়েছে। নিখোঁজদের সন্ধান ও ফিরিয়ে দেয়ারও দাবি জানান তারা।

সরকারকে উদ্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এবং নিরীহ মানুষকে গুম করেছেন। এসব গুমের জবাব আপনাকে (শেখ হাসিনা) দিতে হবে।

ক্ষমতাসীনদের উদ্দেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, গুম অনেক করেছেন, আরও অনেককে মারতে পারেন, আমাদেরকেও মারতে পারেন কিন্তু এবার আপনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন