নিজস্ব প্রতিনিধি :
খলিষখালীতে বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার যুব ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে খলিষখালী জামে মসজিদ চত্বরে ফাউন্ডেশনটির চেয়ারম্যান রিজিয়া বেগম,নির্বাহী পরিচালক লোক মান হোসেন ও সহ সভাপতি আরিফুল রহমানের উপস্থিতে শীত বস্ত্র বিতরন করা হয়।
এসময় সেখানে উপস্থিত অর্ধশতাধিক দরিদ্র মানুষকে শীতের পোশাক উপহার দেওয়া হয়। ১৬ই ডিসেম্বর বিকাল ৩টায় ১৫জনকে বিতরণ করা হয়।
