কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চ দিসটি উদযাপন করা হয়েছে। রবিবার(৭ই মার্চ) সকালে পতাকা উত্তোলনসহ নানান কর্মসূচির মধ্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করা হয়। এ উপলক্ষে মডেল হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন।
প্রধান অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আনারুল কবির। স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষিকা রেজিনা খাতনু, মাস্টার আব্দুল মান্নান ,আবু স্ঈদ, শিক্ষার্থী ইসতিয়াক আহম্মেদ অপু, নাফিজা আমিন নেহাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ দিকে, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বলে জানা যায়।
s
