দীপক শেঠ, কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হযেছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ মার্চ) বেলা ২টার দিকে থানার এসআই (নিঃ) শাহজাহান কবীর, এসআই (নিঃ) রুবেল হোসেন, এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ, এএসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন , এএসআই (নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে গয়ড়া গ্রামের মৃতঃ অম্মত আলীর ছেলে আব্দুল করিম (৪৮)কে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
অপর অভিযানে চন্দনপুর গ্রামের মৃতঃ আব্দুল হামিদ মোল্লার ছেলে ইলিয়াছ হোসেনকে গয়ড়া বাজারস্থ এলাকা থেকে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদ্বয়ের নামে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
