হোম অন্যান্যসারাদেশ করোনায় পেশা বদল করছেন কেজি স্কুলের শিক্ষকরা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বছর ছুই ছুই অবস্থান। কোমলমতি শিশু- কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। দেশে দীর্ঘ সময় করোনার প্রভাবে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে কুলিয়ারচরের অনেক শিক্ষক তাদের জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছেন। অনেক শিক্ষকদের হয়ে যাচ্ছে বিয়ে।

বড় ছয়সূতী বর্ণমালা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান মাস্টার্স শেষ করে ২০১৬ সালে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন, কিন্ডারগার্টেনটি। সময় ভালো গেলেও করোনা থামিয়ে দিয়েছে, তার জীবনের চাকা। অবশেষে কিন্ডারগার্টেন সরকারী নির্দেশনায় বন্ধ থাকায় অনেকটা বাধ্য হয়েই বেছে নেন কাপড়ের ব্যবসা।

হাটে হাটে কাপড় বিক্রি করে এখন তিনি জীবিকা নির্বাহ করছেন। মোঃ আতিকুর রহমান বলেন, জীবনের প্রয়োজনে আর স্কুল সরকারী নির্দেশনায় বন্ধ রাখার কারণে এ কাপড়ের ব্যবসা বেছে নিতে বাধ্য হয়েছি। করোনার দীর্ঘ সময়ের প্রভাব আমাদের জীবন- জীবিকার উপর আঘাত হেনেছে। ঘুষ মুক্ত সরকারী আর্থিক সহায়তা পেলে উপকৃত হতাম।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন