হোম ফিচার ৭১ টিভির গাড়ি ভাঙচুর করায় কুবি শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষা ডেস্ক :

৭১ টিভির গাড়ি ভাঙচুরের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী এ এম নূর উদ্দিন হোসাইনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুন) ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে টিভি চ্যানেল ‘৭১ টেলিভিশন’র গাড়ি ভাঙচুরের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মুহা. নূর উদ্দিন হোসাইনের সম্পৃক্ততা পাওয়া যায়। জড়িত থাকার বিষয়ে প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের অনুমোদিত হওয়ায় নূর উদ্দিন হোসাইনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, ‘প্রক্টরিয়াল বডি প্রাথমিক তদন্ত করেছে। সেই তদন্ত রিপোর্ট উপাচার্য মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। উপাচার্যের সম্মতিতে ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন