হোম অন্যান্যসারাদেশ ৫৬ টাকার রশিদে দুই হাজার টাকা ঘুষ নেন নায়েব মনজুর

নিজস্ব প্রতিনিধি :

তালার ইসলামকাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. মুনজুর কাদেরের বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে ঘুষ গ্রহন সহ অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, নায়েব মনজুর ইসলামকাটি ইউনিয়নে যোগদানের পর বেপরোয়া হয়ে ওঠেন। সম্প্রতি তিনি জমি নামপত্তন ও খাজনা আদায়ের নামে মোটা অংকের অর্থ আদায় করে আসছেন নিয়মিত। নামপত্তনের সরকার নির্ধারিত ফি ১১৫০টাকা থাকলেও ১ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ না পেলে দীর্ঘদিন রির্পোট আটকে রেখে কৌশালে টাকা আদায় করেন তিনি ।

এছাড়া অসাধু ওই কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে ভুয়া দাখিলা তৈরি করে সরকারী সম্পত্তি বিক্রিতে পিছুপা হয়না বলে অভিযোগ করেন তারা। সরজমিনে গেলে সুজন সাহা গ্রামের রফিকুল জানান,তার পৈত্রিক ৭শতক সম্পত্তির নামপত্তনের জন্য নায়েক মনজুরকে গুনতে হয়েছে ৭হাজার টাকা। একই এলাকার নিতাই দাশ জানান,তার পৈত্রিক সম্পত্তি ১শতাংশ জমির জন্য নায়েব মনজুর প্রথমে একহাজার টাকা ঘুষ নেন। কিছুদিন পরে তাকে ডেকে নিয়ে পুনরায় তিনহাজার টাকা দাবী করেন। দাবী মত টাকা না দেওয়ার কারনে একমাস পরে নামপত্তনটি বাতিল করেন ওই কর্মকর্তা।

ইসলামকাটি গ্রামের মুক্তার মোড়ল জানান, তার পৈত্রিক সম্পত্তি খাজনা দিতে গেলে তাদের কোন জমি নেই বলে জানান নায়েব। পরবর্তীতে ৫৬ টাকার সরাকারী রশিদে দুই হাজার টাকা ঘুষ নেন বলে অভিযোগ করেন তিনি। একই এলাকার দলিল লেখক আত্তাফ হোসেন জানান, আমাদের পেশাদারিত্বের তাগিতে ভূমি অফিসে প্রায় যাতায়াত করতে হয়। সে সুযোগ কাজে লাগিয়ে আসলকে নকল বানিয়ে মোটাঅংকের অর্থ হাতিয়ে নেন অসাধু ভুমি কর্মকর্তা মনজুর। পনের দিন আগে নিজের পৈত্রিক জমির খাজনা দিতে গেলে ভূমি কর্মকর্তা মনজুর ৫ হাজার টাকা দাবী করেন।এরপর তাকে ৩ হাজার টাকা দেওয়ার পর দাবী মত বাকী দুই হাজার টাকা না দেওয়ার কারনে কাগজ টাকার কোনটাই ফেরত দেননি ওই ভূমিকর্মকর্তা। এ ঘটনার প্রতিকার চেয়ে রবিবার সকালে তালা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা মো. মনজুর কাদেরের সাথে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করছে একটি মহল। তবে তার অফিসের এক কর্মচারীকে দিয়ে মুঠোফোনে অভিযোগ কারীর সাথে সমঝোতা করার প্রস্তাব দেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেয়ছি বিষয়টি তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন