নড়াইল প্রতিনিধি:
নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেছেন “আগামী ১২ তারিখ প্রশাসন যথাযথ ভুমিকা রাখতে ব্যার্থ হলে জনগণ নিজ হাতে তার অধিকার আদায় করে নিবে “। শনিবার(০৭ফেব্রুয়ারী) বেলা তিনটাই নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন জামায়াতের উদ্বোগে মাদ্রাসা বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি ভোটারদের উদ্যেশ্য করে বলেন”আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন আগামী দিনে চাদাবাজি,টেন্ডারবাজি বন্ধ করার জন্য এই আসনে কে সব চেয়ে বেশি ভুমিকা রাখতে পারবে। আপনার বিবেক যাকে রায় দিবে তাকেই নির্বাচিত করবেন”।
আয়োজিত জনসভায় আউড়িয়া ইউনিয়ন আমির শরিফুল ইসলামের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারি আউব হোসেন খান,নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি হাফেজ মিরাজ উদ্দিন,ছাত্র শিবিরের জেলা সভাপতি এস এম সালাউদ্দিন, খেলাফত মজলিসের নড়াইল জেলা সভাপতি হাফেজ মাওঃ মহসিন উদ্দিন,এন সি পি নেত্রী সামিরা খাতুন সহ জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
জনসভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন নেতা কর্মীরা।
