হোম অন্যান্যসারাদেশ হৃদরোগে আক্রান্ত মিন্টু বাঁচার জন্য সাহায্য চায়

নিজস্ব প্রতিনিধি :

কলেজ জীবন থেকে ছাত্রলীগ করার সুবাদে পরিচয় হয় আছাদুজ্জামান মিন্টু ওরফে ছোট মিন্টুর সাথে। তখন তারুন্যের তেজ আর পোশাক আসাকে আভিজাত্যের ছোয়ার কারনে খেয়ালীপনায় তাকে কেউ কেউ মডেল মিন্টু বলেও ডাকত। সেই সময় থেকে উপজেলার আ’লীগ নেতার বেশ বাধ্যগত ছিল সে । তাদের কথা যেন পিতার আদেশের সমান ছিল তার কাছে ।

পরবর্তীতে সে সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িক্তেও ছিল। সালটা ২০১৩ ছিল সারাদেশ তান্ডব চালাচ্ছিল পত্রপত্রিকা আর টিভি চ্যানেল খুললেই চারিদিকে মৃত্যু সংবাদ আর সন্ত্রাসী তান্ডব। প্রান ভয়ে অনেক আ’লীগ নেতা আত্মগোপনে ছিল। কিন্তু সেদিনের সেই তরুন অপশক্তিকে প্রতিহত করার জন্য দলকে শক্তিশালী করতে মাঠে ছিল সবসময় ।

নেতার আদেশ পালন করতে গিয়ে হয়তবা আজ পরিবার সমাজের চোখে চিহ্নিত সন্ত্রাসী এবং সবচেয়ে বাজে ছেলে টাই আজ । বেশ কিছুদিন আগে জানতে পারি সেই তরুন ছেলে আজকের ৩৫বছরে টগবগে যুবকের হৃদযন্ত্রে ধরা পড়েছে পাঁচটি ব্লক। ডাক্তার বলছে তাকে বাঁচাতে গেলে লাগবে প্রায় তিনলক্ষাধিক টাকা। রাজনৈতিক অঙ্গনে দৌড়াতে গিয়ে মিন্টু আজ ছন্নছাড়া সংসারে নুন আনতে পানতা ফুরায়। ঘরে স্ত্রী আর চার বছরের একমাত্র সন্তান । তার চিকিৎসায় ব্যায় করতে গিয়ে ইতিমধ্যে নিশ্ব হয়ে গেছে পরিবারটি। একজন গনমাধ্যম কর্মী হওয়ার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয় দেখার পর কথা বলি সহকর্মীদের সাথে।

তারা জানায় অসুস্থ মিন্টু বিনা চিকিৎসায় বাড়িতে নাকি বাঁচার জন্য সবার কাছে আকুতি জানাচ্ছে কেউ সাড়া দিচ্ছে আবার কেউ বা নিরব। এদিকে জেলার সাবেক এক শীর্ষনেতা থেকে শুরু করে উপজেলার নেতাদের সাহায্যের আবেদন দিয়ে ফেসবুকে দায় সারা পোষ্ট। ভাবলাম তাদের যে সামাজিক মর্যাদা আর বিত্তবৈবত্ত তা দিয়ে হার হামেশায় চিকিৎসা চলে মিন্টুর। আজ যদি সল্প অর্থের অভাবে আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় ওই যুবক। এদায় আমাদের সকলের। পরিশেষে বলতে চাই আসুন সকলে মিলে মানবিক মানুষ হয়ে মিন্টুর জীবন বাঁচাতে এগিয়ে আসি।” সকলে আমরা সকলের তরে প্রত্যেকে মোরা পরের তরে”।

সাহয্যের জন্য বিকাশ নাম্বারঃ- ০১৭১২-৭৭৩৭০৬(পার্সোনাল)

সম্পর্কিত পোস্ট

মতামত দিন