হোম জাতীয় হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের নববর্ষের শুভেচ্ছা বিনিময়

জাতীয় ডেস্ক :

বাংলা নববর্ষ উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যরা এই শুভেচ্ছা বিনিময় করেন।

বিএসএফের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার ইন্সপেক্টর বাল কৃষান ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান জানান, আজ বাংলা নববর্ষ। তাই সীমান্তে মিষ্টি উপহার দিয়ে দুই বাহিনীর মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। উভয় পক্ষ থেকে মিষ্টি উপহার দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন