হোম জাতীয় হাওরে নিখোঁজ দুই পর্যটক, একজনের মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

‌কি‌শোরগ‌ঞ্জের নিকলী‌তে হাওরে ঘুর‌তে গি‌য়ে পা‌নি‌তে ডু‌বে নি‌খোঁজ দুই পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় হাওরে ভাসমান অবস্থায় রনি (২২) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় আলমগীর নামের অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সি‌দ্দিকী একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়াল বাজার গ্রামের জসিমের ছেলে। অপরদিকে এখনো নিখোঁজ আলমগীর (২০) ‌গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের ছাইদুরের ছেলে।

এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় গোসল করার সময় ঘোড়াউত্রা নদী‌তে তা‌রা নি‌খোঁজ হন।

ওই দিন সকালের দি‌কে নিকলী বেড়িবাঁধ থেকে দুটি নৌকায় ক‌রে ৬০ জনের এক‌টি দল হাওরে ঘুরতে যান। দুপুরের পর নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকার কেওড়া বনের পাশে নদী‌তে গোসল করতে পানিতে নামেন অনেকে। এ সময় অন্যরা নৌকায় উঠে এলেও ওই দুই পর্যটক নিখোঁজ হন।

খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজ অপরজনের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন