হোম অন্যান্যসারাদেশ হরিণের মাংসসহ আটক ৪

হরিণের মাংসসহ আটক ৪

কর্তৃক Editor
০ মন্তব্য 145 ভিউজ

মোংলা প্রতিনিধি :

পাচারের সময়,হরিণের মাংসসহ চার দূর্বত্তকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- জপতোষ মন্ডল (৩৮), টিটু মন্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মন্ডল (৩৮)।

এসময় সুন্দরব নিষিদ্ধ ২৫ কেজি হরিণের মাংসসহ এ কাজে ব্যবহৃত দুটি মটর সাইকেলও জব্দ করা হয়। আটককৃতদের বাড়ী মোংলা, খুলনা ও গোপালগঞ্জ জেলায়। থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী হয়ে মটরসাইকেলযোগে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে আগ থেকে ওঁৎ পেতে থাকা এ এস আই সাধন বিশ্বাস ও এ এস আই অমিতের নেতৃত্বে তাদের আটক করা হয়।

এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে পাচারের চেষ্টায় ১৯২৭ সালের বন আইন (সংশোধনী-২০০০) এর ২৬ (১) (খ) ও (২৬) (১ক) (চ) ধারায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন