হোম আন্তর্জাতিক স্কুলে ফেরার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক :

প্রায় আড়াই মাস গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুলে ফেরার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। নিউইয়র্ক সিটিতে স্কুল খুলছে আগামী ৮ সেপ্টেম্বর।

এ উপলক্ষে ব্রঙ্কসের কমিউনিটি বোর্ড সদস্য রাম হালদারের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বইখাতা বিতরণ করা হয়। শুক্রবার (২৬ আগস্ট) ব্রঙ্কসের একটি মন্দিরে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পূজা-অর্চনার পাশাপাশি আয়োজন করা হয় সামাজিক অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক ব্যক্তিত্ব প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।

আধ্যাত্মিক ব্যক্তিত্ব প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী বলেন, সবাই এই অনুষ্ঠানে যে যোগদান করেছে, এটাই প্রমাণ যে ভগবান শ্রীকৃষ্ণ সাড়ে পাঁচ হাজার বছর আগে আবির্ভূত হয়ে এখনও সাময়িক এবং তার কৃপা শিক্ষা মানুষের মধ্যে প্রচারিত হচ্ছে।

কমিউনিটি বোর্ড মেম্বার রাম হালদার বলেন, শ্রীকৃষ্ণ শৈশবকালে সবাইকে নিয়ে মজা করতেন, তাই আজকে বাচ্চাদের ডাকা হয়েছে মজা করতে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিওমেন কারিনেস রিয়েস, এসেম্বলি ডিস্ট্রিক্ট লিডার উইলিয়াম রিভেরা, কাউন্সিল মেম্বার আমান্ডা ফারিস।

নিউইয়র্ক কাউন্সিল মেম্বার আমান্ডা ফারিস, আমরা আমাদের শিক্ষার্থীদের নতুন সব পাঠ্যপুস্তকের সঙ্গে পরিচিত করে করে তুলছি।

প্রায় আড়াই মাসের গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির স্কুল খুলছে। এ সময় নতুন ক্লাসে শিক্ষার্থীদের স্কুল সামগ্রী নিয়ে যাওয়া বাধ্যতামূলক। এজন্য প্রতিটি পরিবারকে ব্যয় করতে হয় নির্দিষ্ট পরিমাণ অর্থ। কমিউনিটি বোর্ড মেম্বার রাম হালদারের উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণের ফলে তাদের কিছুটা হলেও অর্থ সাশ্রয় হবে বলে মনে করছেন অভিভাবকরা। এ অনুষ্ঠানের মিডিয়ার পার্টনার ছিল বাংলাদেশের শীর্ষ টেলিভিশন চ্যানেল ‘সময় সংবাদ’।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন