হোম জাতীয় সিত্রাং, মিরসরাইয়ে ড্রেজারডুবি: ৪ শ্রমিকের দাফন সম্পন্ন

জাতীয় ডেস্ক :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবে নিখোঁজ একই গ্রামের আট শ্রমিকের মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে। অপর একজনের মরদেহ এখনও পটুয়াখালীর নিজ গ্রামে এসে পৌঁছায়নি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় চর জৈনকাঠী মোল্লা বাড়ির সামনের মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

যাদের জানাজা হয়েছে তারা হলেন: মাহামুদ মোল্লা, আলামীন, জাহিদ ফকির ও ইমাম মোল্লা।

জানা যায়, বিভিন্ন এলাকা থেকে জানাজায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ ঘটনায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

এদিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই জানান, নিহতদের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন