হোম খুলনাবাগেরহাট সার্ভিস বাংলাদেশ’র পক্ষ থেকে মোংলায়৷ খাদ্য সামুগ্রী বিতরণ

সার্ভিস বাংলাদেশ’র পক্ষ থেকে মোংলায়৷ খাদ্য সামুগ্রী বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 100 ভিউজ
জসিম উদ্দিন:
মোংলায় আর্ত মানবতার সেবায় নিবেদিত  স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে হতদরিদ্রদের মাঝে  ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(১৮ মার্চ) সকালে মোংলা সরকারী মহিলা কলেজ অডিটোরিয়ামে এসব খাদ্য সামুগ্রী বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে হতদরিদ্র একশ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। বিতরণ করা খাদ্য  সামগ্রীর মধ্যে ছিল সেমাই,চিনি, দুধ, নুডলসসহ অন্যান্য সামুগ্রী।
সার্ভিস  বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা, ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট মোহাম্মাদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, উপদেষ্টা সরদার আব্দুল হান্নান, মোছাল্লী মোঃ ফরিদ উদ্দিনসহ সংগঠনের কমিটির অন্য সদস্যরা।
প্রতি বছরের ন্যায় এবারো সংগঠনটির সদস্যদের দানকৃত অর্থ দিয়ে দুস্থ্য অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরন করে এসব ঈদ সামগ্রী উপহার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন