হোম অন্যান্যসারাদেশ সারাদেশে সাধারন শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

সারাদেশে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে রবিবার শহরের নিউ মার্কেট সংলগ্ন স.ম আলাউদ্দিন চত্ত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি’র রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান।

মানববন্ধনে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদলের হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে জেলা, সদর, পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন